• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

সাতক্ষীরার দেবহাটা উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন ওসি 

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৬৫ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের সাথে উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় দেবহাটা থানার ওসির কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, সিসি ক্যামেরা চালু রাখা ও সকল নাগরিকের সবধরনের নিরাপত্তা রক্ষার্থে পুলিশ সর্বদা তৎপর ও দুষ্কৃতকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত আছে বিষয়টি নিশ্চিত করে সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, নিজেদের সাথে সাথে দেশের নিরাপত্তা রক্ষার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। কোন অপরাধী অপরাধ করলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার পরামর্শ প্রদান করে ওসি বলেন, অপরাধীদের কোন দল নেই অন্য কোন পরিচয় নেই। তাদের একটাই পরিচয় তারা অপরাধী, তাই কোন ধরনের বিশৃঙ্খলা বা অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবেনা একই সাথে নবগত অফিসার ইনচার্জ সবার সাথে পরিচিতি পর্ব টাও সেরে নিয়েছেন এবং সবাইকে যেকোনো ধরনের সমস্যায় সরাসরি উনার সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েন। উক্ত মতবিনিময় সভায় দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, এসআই তন্ময় সাহা, এএসআই মাহবুব হোসেন, এএসআই লিয়াকত আলী, দেবহাটা বাজার দূর্গা পূজা মন্দিরের সভাপতি ঝন্টু দে, কোষাধ্যক্ষ লক্ষীকান্ত দত্ত, দিপঙ্কর ঘোষসহ উপজেলার ২১টি মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd