• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৬৬ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার, দেবহাটা থানার এএসআই মাহবুব আলম, ব্রেকিং দ্যা সাইলেন্সের সোহেল মাহমুদ, সাসের প্রতিনিধি আলমগীর হোসেন, সদর ইউপির মহিলা ইউপি সদস্য রেহেনা পারভিন, মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও ঝরে পড়া শিশুদের পরিবারবর্গ। অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রমের কারন অনুধাবন করে সেটা সমাধান করা, হতদরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন এবং সর্বোপরি শিশুশ্রম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd