• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় শ্রমিক কল্যান ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৩৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যান ফেডারেশন আয়োজিত ইজিবাইক ও মাহিন্দ্র চালক শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুর ১ টায় সখিপুর ফাজিল মাদ্রাসায়  অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। শ্রমিক কল্যান ফেডারেশনের দেবহাটা উপজেলার সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক। প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে এলাকার শান্তিশৃঙ্খলা ও উন্নয়ন করতে হবে। আর এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুহাদ্দিস আব্দুল খালেক ইসলামের আইন ছাড়া একটি সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছানো যায় না উল্লেখ করে বলেন, দেশে বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতি সাধারন মানুষ বিশ্বাস স্থাপন করেছে। তাই প্রতিটি সেক্টরে জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে। উক্ত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd