• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় মহান বিজয় দিবস পালিত 

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার  দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। দেবহাটা ফুটবল মাঠ সংলগ্ন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ,  প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, উপজেলা বিএনপি, দেবহাটা কলেজ, সখিপুর মহিলা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল,  জিয়া পরিষদ, উপজেলা জাসাসসহ  সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্টান। সকাল ৮টায় দেবহাটা ফুটবল মাঠে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীমহল অংশগ্রহণ করেন।  সভা শেষে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ও টাউন শ্রীপুর কেদার মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি স্তম্ভে মাল্যদান ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং জুলাই গনঅভ্যুত্থানে নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়। বিকালে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd