• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় সংসদ নির্বাচনে গনভোট সম্পর্কে অবহিত করতে ইউএনওর উঠান বৈঠক

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সাতক্ষীরার দেবহাটায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গনভোট সম্পর্কে সাধারন মানুষ ও মহিলাদেরকে অবহিত করতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা উঠান বৈঠকে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার ১৫ জানুয়ারী সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ সম্মুখে সকাল ১১টায় আয়োজিত উক্ত উঠান বৈঠকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকে সচেতন ও নতুন বাংলাদেশ গঠনে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন। সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য নুর মোহাম্মদ, ইউপি সদস্যা সাজু পারভিন প্রমুখ। উঠান বৈঠকে ইউএনও মিলন সাহা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট পেপার দেয়া হবে। একটি ব্যালটে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আর একটি ব্যালটে আপনারা গনভোট অর্থ্যাৎ হ্যাঁ বা না ভোট দিবেন। এই গনভোটের মাধ্যমেই আগামীর রাষ্ট্র কাঠামো মেরামত ও সংশোধন করা হবে। তাই প্রত্যেককে তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে এই গনভোট প্রদানের জন্য তিনি আহবান জানান। এই উঠান বৈঠকে ইউনিয়নের কয়েকশত মহিলা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd