• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

ফরিদগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিল দুই শতাধিক রোগী

মোঃ শরিফ হোসেন, নিজস্ব প্রতিবেদক: / ১৩২ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
ফরিদগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিল দুই শতাধিক রোগী

অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৬। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। শনিবার (৩ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্যসেবাগ্রহীতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। তিনি বলেন, “তরুণদের নেতৃত্বে পরিচালিত এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেবামুখী কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি সফিকুর রহমান, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জজকোর্টের আইনজীবী এমরান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী এবং পাটোয়ারী সার্জিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন পাটোয়ারী। বক্তারা বলেন, একঝাঁক আদর্শবান তরুণের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করছে এবং এই ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষ আরও কাছাকাছি স্বাস্থ্যসেবা পাবে।

দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন—ডা. নাহিদ হাসান — মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, হরমোন, মা ও শিশু রোগ, বাত ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রেদওয়ানুর নবী চৌধুরী — মেডিসিন, হৃদরোগ, অ্যাজমা, হাঁপানি, ডায়াবেটিস ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. কানিজ দিলারা আজম — চর্ম, যৌন, অ্যালার্জি ও কসমেটিক রোগ বিশেষজ্ঞ

ক্যাম্পে আগত রোগীদের জন্য রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ মাপা, ওজন পরিমাপ, সাধারণ স্বাস্থ্যপরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি রোগীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন,
“২০১৯ সাল থেকে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। প্রতিবছর নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”

ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচিতে আর্থিক সহযোগিতা প্রদান করে উন্নতমানের পাঞ্জাবির ব্র্যান্ড ‘ডেরি’ এবং সুনামধন্য সার্জিক্যাল প্রতিষ্ঠান ‘পাটোয়ারী সার্জিক্যাল’।

এ আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়— মানবতার কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd