• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১৩৬ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
Oplus_0

খুলনা পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ জানুয়ারি বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান শিক্ষক আব্দুল ওহাব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার উপ সহকারী প্রকৌশলী আকরাম হুসাইন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীল, ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক আবু জাফর, প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না ও শিক্ষক কবীর আহমেদ। সহকারী শিক্ষক বোরহান উদ্দিন শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক পঞ্চানন সরকার, ফজলুল আযম, দীপঙ্কর সরকার, প্রণব কুমার বিশ্বাস ও সহকারী শিক্ষক জোবাইরিয়া আক্তার। পরে ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন, বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট এবং ৩৪০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd