• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১২২ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
???????

পাইকগাছায় জাতীয় অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি)। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল অহিদ মোড়লের সভাপতিত্বে ” দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক প্রবীর কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক অনির্বাণ জ্যোতি সরকার, সোহাগ সরকার, আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রবাসীর ভাই মোশাররফ হোসেন, মুক্তি সরদার, প্রবীর ও ইয়াসিন সরদার। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কুয়েত প্রবাসী উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের সোহেল রানা সোহাগ কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd