• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

পাঁচবিবিতে নবাগত ইউএনও সেলিম আহমেদের যোগদান

মোঃ বাবুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ / ৪১৩ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ সেলিম আহমেদ যোগদান করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার বিকালে তিনি পাঁচবিবি উপজেলার ইউএনও হিসাবে আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে সন্ধ্যায় নিজ কর্মস্থলে উপস্থিত হন। এসময় উপজেলা প্রশাসনে কর্মরত সকল দপ্তরের পক্ষ থেকে তাদের (টিম লিডার/ক্যাপ্টেন) নবাগত ইউএনও মহদোয়কে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে নবাগত ইউএনও মহদোয়কে ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন প্রধান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার দাস সহ সকল কর্মচারীগণ। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ নওগাঁর সাপাহার উপজেলায় যোগদান করেন।

অপরদিকে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ সেলিম আহমেদ সাপাহার উপজেলায় ইউএনও হিসাবে কর্মরত ছিলেন । তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা শেষে ৩৬’তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত হন। সহকারী কমিশনার হিসাবে কর্মজীবনের প্রথমেই তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর দায়িত্বশীল ও সুনামের সহিত দেশের বিভিন্ন জেলায় তিনি তার দায়িত্ব পালন করেন। ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন সংসার জীবনে ১’ছেলে সন্তানের জনক। পাঁচবিবি উপজেলাবাসীর পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে সরকারের দেওয়া দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও মহদোয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd