• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক

দেবহাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটার চিমনি ভাঙচুর ও জরিমানা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৪০১ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে উপজেলার ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ২টি ইটভাটাকে জরিমানা ও ১টি ইটভাটার কিলন ও চিমনি ভেঙ্গে দেয়া হয়। এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। জানা গেছে, পরিবেশ অধিদপ্তর, খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামানসহ দেবহাটা উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যদের সমন্বয়ে গঠিত টিম কর্তৃক দেবহাটা উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার আস্কারপুরের মেসার্স রুপা ব্রিকসের কিলন ও চিমনি ভ্যেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হয়। এছাড়া সখিপুর ইসলামিয়া ব্রিকসকে ২ লক্ষ টাকা ও হাদীপুরের এস.কে ব্রিকসকে ২ লক্ষ টাকা মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই দিনে অপর অভিযানে সাতক্ষীরার ঘোনার নিমতলি ভাড়ুখালীর মেসার্স এমএনএসবি ব্রিকসের চিমনি ও কিলন ভ্যেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান জানান, জেলার সকল স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং অবৈধ কাজের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd