• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক

ডোমারে প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২০২ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারী ডোমারে আমেরিকাস্থ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে এলাকার অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে ডোমার রেল স্টেশন সংলগ্ন বিশ্রাম হোটেল চত্ত্বরে বিশিষ্ট সমাজ সেবক ডাঃ ফিরোজ আলম চিনু’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সংগীত শিল্পী সহিদুল সরকার, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, সাবেক অধ্যাপক নীনা মাশরাফী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওঃ আলহাজ¦ আব্দুল হামিদ হোসাইনী।

অনুষ্ঠানের সভাপতি ডাঃ ফিরোজ আলম চিনু জানান প্রবাসী কল্যাণ সমিতির সহায়তায় বিগত ১২ বছর যাবত অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, দুঃস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা, শীতার্তদের শীতবন্ত্র বিতরণসহ নানামূখী কার্যক্রম পরিচালনা করে আসছি। প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া কামনা করেন তিনি।

পরে এলাকার অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd