আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
উৎসাহ উদ্দিপনা ও উৎসব মূখর পরিবেশে নীলফামারীর ডোমারে আইই এস জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। ইসলামী এডুকেশন সোসাইটি ঢাকা কর্তৃক আয়োজিত শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ছোটরাউতা বøু স্টার পাবলিক স্কুল এন্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় উপজেলার বø স্টার স্কুল এন্ড কলেজ, বহুমূখি উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, চিলাহাটি স্কুল এন্ড কলেজ, মার্চেন্ট উচ্চ বিদ্যালয়, সোনারায় দৃষ্টি নন্দন, মটুকপুর স্কুল এন্ড কলেজ, মিরজাগঞ্জ উচ্চ বিদ্যালয়, সিনিয়র ফাযিল মাদ্রাসাসহ ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৮৬ জন শিক্ষার্থী পরীক্ষার অংশগ্রহন করেন।
পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয় ক্যাম্পাস। আগত অভিভাবকগণ পরীক্ষার পরিবেশ দেখে সন্তষ্ঠি প্রকাশ করেন।
কেন্দ্র সচিব ওয়াকিল হাসান, চেয়ারম্যান কাজী সাদিক হাসনাইন, সহকারী চেয়ারম্যান দেলাওয়ার হোসেন, কেন্দ্র সুপার আবুল কালাম আজাদ, বøু স্টার স্কুল এন্ড কলেজের পরিচালক আবু হাতেম দ্বায়িত্ব পালন করেন।
এ সময় অতিথি হিসাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা ও জেলা জামাতের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার, উপজেলা আমীর মাওঃ আব্দুল হাকিম, অধ্যক্ষ সামসুদ্দিন হোসাইনী সুফি, মোসলেহু উদ্দিন শাহ কোরাইশী।
উক্ত কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটবে এবং পড়ালেখায় আরো এগিয়ে যাবে বলে আশা করেন অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন স্কুল কর্তৃপক্ষ।