• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার

খাদ্য গুদামের গাছ প্রকাশ্য নিলামে বিক্রয়

Reporter Name / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
খাদ্য গুদামের গাছ প্রকাশ্য নিলামে বিক্রয়

পাইকগাছা খাদ্য গুদামের গাছ প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের শিববাটীস্থ পুরাতন গুদামের নিজস্ব জায়গায় জনসাধারণ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়। নিলামে মোট ১০ জন ক্রেতা অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মোঃ আনোয়ার মনোনীত হয়। নিলাম কার্যক্রম তদারকি করেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম। নিলাম পরিচালনা করেন খাদ্য অধিদপ্তর খুলনার সহকারী খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা আবু তাহের, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, খাদ্য পরিদর্শক দেবলা শীল ও জিএম শাহেদুজ্জামান বাবু। উল্লেখ্য পৌর সদরের ৯ নং ওয়ার্ডের শিবাবাটীস্থ খাদ্য অধিদপ্তর পুরাতন গুদামের পরিত্যক্ত জায়গায় অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন গুদাম ভবন নির্মাণের লক্ষ্যে ৬০ টি ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছ প্রকাশ্য নিলামে বিক্রয়ের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট খাদ্য অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd