• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১০৩ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

সাতক্ষীরার আশাশুনির কুল্যা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্ববর) বিকালে কচুয়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির পরীক্ষিত নেতা মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। আশাশুনিতে ইকোনমিক জোন সৃষ্ঠি করবো। বড়দলে হাসপাতাল করবো। মানিকখালী ব্রীজের টোল ফ্রি করবো। এক বছরে সকল রাস্তা পাকা করবো। তাঁত ও কুঠির শিল্প গড়ে তুলবো।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, কৃষক দলের কেন্দ্রীয় নেতা রাজিব উদ্দীন রুবি, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, পূজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব প্রিতিষ রায়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, রবিউল আওয়াল ছোট, কৃষক দল আহবায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দলের সেক্রেটারী রুহুল আমিন, ছাত্রদলের সিনিঃ সহ সভাপতি আছাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি সমাবেশে যোগদানের পূর্বে উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম এস এম রফিকুল ইসলামের কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd