• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

সাতক্ষীরার দেবহাটার কুলিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় মুহাদ্দিস আব্দুল খালেক

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৩৮৩ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় কুলিয়া বাজার মাহিন্দ্রা গ্যারেজে নির্বাচনী পথসভায় জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আঃ গফফার এর সভাপতিত্বে ও কুলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি সাদিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আঃ গফফার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, হিন্দু সম্প্রদায় প্রতিনিধি ইউপি সদস্য প্রেম কুমার, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কর্ম পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি ইসরাঈল আশেকী, দেবহাটা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন কর্ম পরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও ক্রীড়া সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, দেবহাটা থানা শিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন ও জামায়াত নেতা মাসুম খান চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd