• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেবহাটায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১শত কেজি পুশকৃত চিংড়ি বিনষ্ট, জরিমানা আদায় দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও পুরষ্কার বিতরন পাইকগাছায় উপজেলা প্রশাসন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমুহের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত করতোয়ায় অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে ধ্বংস সাতক্ষীরার দেবহাটায় ওয়াপদার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, কর্তৃপক্ষের পরিদর্শন  সাতক্ষীরার দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত  ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা

রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ৪৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা
রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

দ্বিতীয় স্ত্রীর ছেড়ে চলে যাওয়া মেনে নিতে না পেরে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তুলা রাম (৩৯) নামে এক ইউপি সদস্য। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত ডেরটার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী কুমারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত তুলা রাম ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন তুলা রাম। পরে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। গতকাল রবিবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে এলাকাবাসীর ধারণা। ইউপি সদস্যের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠো ফোনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,স্ত্রী ছেড়ে চলে যাওয়ার কষ্ট বা অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায়। অনুমতি সাপেক্ষে লাস পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd