• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ভবিষ্যৎ সম্ভাবনাময় শিক্ষার্থীদের সাথে ইউএনওর মতবিনিময়

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ২৫৫ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় ভবিষ্যৎ সম্ভাবনাময় শিক্ষার্থীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মতবিনিময় করেছেন।  সোমবার ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,  হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সব মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সখিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারসহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাত্রাসার প্রধান শিক্ষক ও সুপারগন সহ বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকগন। উপজেলার শতাধিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও কে এম আবু নওশাদ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে বলেন, নিজের আত্ম প্রত্যয়, মনোবল, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। পড়াশুনার প্রতি নিজেকে  মনোযোগী করে একজন আদর্শ  মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। ইউএনও আরও বলেন,  মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন (আশরাফুল মাখলুকাত) সৃষ্টির সেরা জীব হিসাবে। তাই কোন কিছুতে পিছিয়ে পড়া যাবেনা, নিজের মনোবল নষ্ট করা যাবেনা। গত বছর এসএসসি পরীক্ষাতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একবার না পারলে নিজের ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd