• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

পাইকগাছায় স্কুল ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
পাইকগাছায় স্কুল ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

খুলনা পাইকগাছার ঐতিহ্যবাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকগাছা সালাফিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, শিক্ষক রহমত আলী, প্রভাষক জীবেশ রায়, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক শাহজামান বাদশা। শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমেরী সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু, শাহানা ইয়াছমিন, আবু সাঈদ পলাশ, অনুপম ঘোষ, আব্দুস সালাম, ঝর্ণা খাতুন। অপরদিকে সৈয়দ আলী জোয়ার্দারের সভাপতিত্বে ও মাদরাসার মুহতারিম হাফেজ রবিউল ইসলামের সঞ্চালনায় সালাফিয়া মাদরাসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুস সাত্তার, অলিউর রহমান, সেলিম জাহাঙ্গীর সুমন, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, আজিজুর রহমান, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, আব্দুল করিম জোয়ার্দার, আক্তার হোসেন, জাহিদুর রহমান, হাবিবুর রহমান ও রবিউল ইসলাম। পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd