• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা

সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৭৮ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান খাঁন মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি,,,,রাজিউন)। তিনি দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান খাঁন দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। সোমবার বাদ যোহর সুশীলগাতী জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাযে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সাতক্ষীরা পুলিশ লাইনের এসআই শামীম আহসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ দল। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, জামায়াত নেতা ফয়েজুল ইসলামসহ এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd