আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের নের্তৃত্বে ১২টি পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি’র নের্তৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত সোনারায় ইউনিয়নের টংবান্ধা, শ্যামের ডাঙ্গা, জয়ডাঙ্গা, দলুয়া বটতলী সহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন তারা।
এ সময় উপজেলা শ্রমিকদলের আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুন সরকার, যুগ্ন সম্পাদক রব্বু ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস ইসলাম, যুবদলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম সাজু প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে বিএনপি সহ সহযোগি অঙ্গ সংগঠনের দলীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিটি পূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান করা হয়। সুন্দর, সুষ্ট এবং উৎসব মূখোর পরিবেশে পূজা উৎযাপনে সনাতনী ভাই বোনদের প্রতি আহবান জানান বিএনপি’র নের্তৃবৃন্দ।