• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে সোনারায় ইউনিয়নে বিএনপি’র পক্ষে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান ডোমারে বামুনিয়া ইউনিয়নের ১০টি দুর্গাপূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান ডোমারে হরিণচড়ায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় আহত ২ ডোমারে হরিণচড়ায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় আহত ২ ডোমারে জোড়াবাড়ী ইউনিয়নে ১০টি পূজামন্ডবে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক ছাত্রনেতা লিখন শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্লাপুর দুই পূজামণ্ডপে বিএনপি নেতাদের নগদ অর্থ সহায়তা দেবহাটায় দূর্গাপূজার নবমীতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান প্রার্থী আক্কাছ ঢালীর চাঁদখালীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন পাইকগাছার বোয়ালিয়ায় মালামাল বহন ও চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ; থানায় অভিযোগ

ডোমারে বামুনিয়া ইউনিয়নের ১০টি দুর্গাপূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে মঙ্গলবার ডোমার উপজেলার ৫ নং বামুনিয়া ইউনিয়নের ১০টি দুর্গাপূজা মন্ডবে উপহার হিসাবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

নীলফামারী জেলার বিএপি’র অভিভাবক ইঞ্জিঃ শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর সহধর্মিণী তামান্না ইয়াসমিনের পক্ষ থেকে প্রদত্ত এই উপহার সমূহ ইলিয়াছুর রহমানের মাধ্যমে পূজামন্ডবগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ডোমার উপজেলা শাখার আহ্বায়ক বাবু বসন্ত কুমার রায়, বামুনিয়া ইউনিয়ন কল্যাণ ফ্রন্টের সভাপতি ও ডোমার উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব বাবু গৌরাঙ্গ চন্দ্র রায়, ডোমার উপজেলা কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বাবু মনোরঞ্জন রায়, পূজা ফ্রন্টের নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাবু বিপুল সাহা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে সুদীর্ঘ করবে এমনটাই প্রত্যাশা সনাতনী নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd