• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৯১ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর  দুপুর ১২ঃ৩০ টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনআয়তনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল ও দেবহাটা সদর ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য ও দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, প্রচার সম্পাদক আবুল হাসান, দেবহাটা জামায়াতের প্রশাসনিক কর্মকর্তা ফয়েজুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন সুধীজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, এই শীতের সময়ে অসহায় শীতার্ত মানুষদের সাহায্যার্থে সমাজের বিত্তবান ও সকল শ্রেনীর মানুষদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন, সরকারের পাশাপাশি আমাদের যার যার যায়গা থেকে অসহায় মানুষদের কল্যানে কাজ করা উচিত। ইউএনও এই ধরনের মানবিক কাজের জন্য রিপোর্টার্স ক্লাবের সংশ্লিষ্টদের সকলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd