• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে সোনারায় ইউনিয়নে ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান ডোমারে শারদীয় দূর্গাপূজা মন্ডব পরিদর্শন করেন সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরী ডোমার পৌরসভার ৭টি পূজামন্ডবে পৌর প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান দেবহাটার কৃতি সন্তান ড. কামরুজ্জামান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব সম্পদের লোভে পিতাকে পাগল বানানোর চক্রান্ত-রাণীশংকৈলে ছেলের বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন পাইকগাছায় নগদ টাকা ও ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক কয়রায় বনজীবীদের মাঝে নৌকা ও জাল সহ জীবন সুরক্ষা সামগ্রী বিতরণ পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি আবুল কালাম আজাদের শাড়ি বিতরণ আশাশুনিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৩ লাখ টাকার ক্ষতির অভিযোগ আশাশুনিতে ৪০টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও, শান্তিপূর্ণ দুর্গোৎসবের আহ্বান

ডোমারে সোনারায় ইউনিয়নে ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি’র নের্তৃবৃন্দ। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত সোনারায় ইউনিয়নের টংবান্ধা, শ্যামের ডাঙ্গা, জয়ডাঙ্গা, দলুয়া বটতলী সহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন তারা।

কৃষক দলের ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের উপস্থাপনায় অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সহিদার রহমান, শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা সজিব ইসলাম, বিশিস্ট ব্যবসায়ী আলীনুর ইসলাম আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ডোমার ডিমলার বিএনপি’র অভিভাবক ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পক্ষ থেকে প্রতিটি মন্ডবে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। সুন্দর, সুষ্ট এবং উৎসব মূখোর পরিবেশে পূজা উৎযাপনে সনাতনী ভাই বোনদের প্রতি আহবান জানান ইউনিয়ন বিএনপি’র নের্তৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd