• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে পূর্ব আমবাড়ী সরকারপাড়া জামে মসজিদ নিয়ে দ্বন্দ্ব, স্থানান্তর করার পরিকল্পনা ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়নে ৮ পূজা মন্ডবে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার ডোমার সদর ইউনিয়নের পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুর রহমানের ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ডোমার ভোগডাবুড়ীতে শত্রুতার জেরধরে ঘড়ে আগুন দেয়ার অভিযোগ ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডোমারে পূর্ব আমবাড়ী সরকারপাড়া জামে মসজিদ নিয়ে দ্বন্দ্ব, স্থানান্তর করার পরিকল্পনা

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের পূর্ব আমবাড়ী সরকারপাড়া জামে মসজিদ নিয়ে মুসুল্লিদের মাঝে দ্বন্দ্ব, মারপিটের ঘটনায় মসজিদটি স্থানান্তর করার পরিকল্পনা।

অভিযোগ সুত্রে জানাযায়, আনুমানিক ১৯৩০ সালে এলাকার জনৈক উজানতুল্লা নামক ১ ব্যক্তি উক্ত মসজিদের নামে ৫ শতক জমি মৌখিক ভাবে দান করেন। কিন্তু জমিটি রেজিষ্ট্রির করার পূর্বে তিনি মৃত্যু বরণ করেন। শুধুমাত্র ১৯৯২ সালে বিএস রেকর্ড মসজিদের নামে লিপিবদ্ধ হয়। বর্তমানে মসজিদটি দ্বিতল ভবন নির্মানের সিদ্ধান্ত গ্রহন করেন।

যার কারণে দাতা সদস্যের ওয়ারিশগণের কাছ থেকে মসজিদের নামে জমিটি রেজিষ্ট্রি করতে চাইলে তারা অসম্মতি প্রকাশ করেন। অপরদিকে মাপযোগ দিয়ে দেখাযায় ৫শতক জমির মধ্যে মাসজিদ রয়েছে ২ শতকে, ডের শতকে কবরস্থান, ১শতকে চলাচলের রাস্তা এবং কিনচিত অংশ রয়েছে ওয়ারিশের বাড়ীর বারান্দা।

বিষয়টি সমাধানে গত ৬ অক্টোবর দুপুরে মসজিদে জরুরী মিটিং চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতক্কের সৃষ্টি হয়। এ সময় দাতা সদস্যের ওয়ারিশ মসজিদ কমিটির সেক্রেটারী তরিকুল ইসলাম এবং তার পিতা জহুরুল হক আবু তালেব ও আব্দুল মোতালেব নামে ২ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। মারপিটের কারণে তারা ২জন অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি তমিজ উদ্দিন সরকার বাদী হয়ে ১১ অক্টোবর ডোমার থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেন। সেক্রেটারী ও তার বাবার এহেন আচরণে ওয়ারিশগণ ছাড়া উক্ত জামাতের অধিকাংশ মুসুল্লি ঐ মসজিদ ছেড়ে পার্শে থাকা একটি ভাঙা মাদ্রাসায় বর্তমানে নামাজ আদায় করছে। তারা সকলে মিলে মসজিদটি অন্যত্র স্থান্তর করার পরিকল্পনা করেছে বলে কমিটির সভাপতি জানান।

সেক্রেটারী তরিকুল ইসলাম এবং তার পিতা জহুরুল হক বলেন আমরা এখানে মসজিদ করতে চাই, তারা বিষয়টি নিয়ে মুসুল্লিদের প্রভাবিত করে অন্যখাতে নেয়ার চেষ্টা করছে। উক্ত বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মুসুল্লিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd