• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার ডোমার সদর ইউনিয়নের পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুর রহমানের ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ডোমার ভোগডাবুড়ীতে শত্রুতার জেরধরে ঘড়ে আগুন দেয়ার অভিযোগ ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ

দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ৫৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক
দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক

দেবহাটার আলোচিত ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যাকান্ডের ঘটনায় ১০ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আরো ২০০/২৫০ জনকে আসামী করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন হত্যাকান্ডের শিকার ওয়াহিদুজ্জামান শামীমের বড় ভাই দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের মৃত সামছুর রহমান সানার ছেলে আব্দুল জলিল সানা (৫২)। যার এনআইডি নং- ৮৭১২৫৬৩৫১৮১৬২। আব্দুল জলিলের দায়ের করা মামলা নং- ০৯, তাং- ১৫/১০/২৬ ইং এবং ধারা-১৪৩/৪৪৮/৪৪৯/৩২৩/৩০২/৩৪/১১৪ পেনাল কোড। পুলিশ উক্ত মামলার ৫ ও ৬নং এজাহারনামীয় আসামী আসাদুল ইসলাম মোল্যা (৪৬), পিতা- রহিম বক্স মোল্যা, সাং-নাজিরের ঘের এবং মোক্তার হোসেন খান (৫৩), পিতা- মৃত মাহাতাব উদ্দীন খান, সাং- সুবর্ণাবাদকে গ্রেফতার করেছে। মামলার এজাহার মতে জানা গেছে, মামলার ১নং আসামী ফজলুল হক আমিনী (৪৫), পিতা- কারী রুহুল আমিন, সাং- দক্ষিণ পারুলিয়া ও ২ নং আসামী সাদিকুল ইসলাম ওরফে ভদু (২৮), পিতা- শওকত আলী, নিশ্চিন্তপুরসহ এজাহারনামীয় ১০ জন ও অজ্ঞাতনামা ২০০/২৫০ জন আসামী তার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। বাদীর ভাই মৃত ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গত ইং-১২/১০/২০২৬ তারিখ দুপুর ১২ টার সময় তার ভাইয়ের স্ত্রীর সাথে তার সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে বাদীর ভাইয়ের স্ত্রী তার ভাইকে বলে তুমি যে আমার সাথে খারাপ ব্যবহার করছো এই বিচার আল্লাহ করবে। তখন তার ভাই তার স্ত্রীর সাথে আরো তর্কে জড়িয়ে যায়। তার ভাই মৃত ওহিদুজ্জামানের স্ত্রীর সহিত উক্ত তর্ক-বিতর্ক তার ভাইয়ের ঘরের পাশ থেকে কে বা কাহারা মোবাইলে রেকর্ড করে উক্ত রেকর্ড আশেপাশের মানুষসহ স্থানীয় জামায়াত অফিসে উপস্থিত সকলকে শুনিয়ে উক্ত তর্কের ভিতরে আল্লাহ এবং নবী বিরোধী কথা আছে মর্মে এলাকায় রটিয়ে দেয়। পরবর্তীতে এজাহারনামীয় আসামীরা তার ভাইয়ের বাড়ির ভিতর প্রবেশ করে আমার ভাইয়ের বাড়ি ঘেরাও করে বাড়ি ভাংচুর করতঃ তার ভাইকে ঘর হইতে বের করে দিতে বলে। তার ভাই প্রাণ ভয়ে বাড়ীর পিছন দিয়ে পালিয়ে প্রানে বাঁচে। অতপরঃ তার ভাই মানসিক ভারসাম্যহীন থাকায় অসুস্থ হয়ে পড়লে একই দিন রাত অনুমান ১০ টায় কুলিয়ার সবুর ডাক্তারের চেম্বারে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন । পরবর্তীতে ইং-১৩/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ৫টার সময় ১ ও ২ নং এজাহারনামীয় আসামীদ্বয় তার ভাইয়ের অবস্থান জানতে পেরে পূর্ব পরিকল্পিতভাবে ১ নং আসামীর হুকুমে ও নেতৃত্বে এজাহারনামীয় সকল আসামীসহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জন দেবহাটা থানাধীন পশ্চিম কুলিয়া সাকিনস্থ জনৈক আব্দুস সবুর ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে তার ভাই ওয়াহিদুজ্জামান শামীম ইসলাম ধর্ম অবমাননা করেছে মর্মে অপবাদ দিতে থাকে এবং ডাক্তারের নিষেধ অমান্য করে তাকে উক্ত চেম্বার থেকে টেনে হিচড়ে রাস্তায় বের করে নিয়ে আসে। এজাহারনামীয় ১ ও ২ নং এবং এজাহারনামীয় সকল আসামী পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করার উদ্দেশ্যে রাস্তায় ফেলে তার বুকে, মুখে, মাথায়, পেটে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষি মারতে থাকে। তার ভাই অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন দেবহাটা থানায় খবর দিলে থানার পুলিশ তার ভাইকে মূমুর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে ইং- ১৩/১০/২০২৬ তারিখ রাত্র অনুমান সাড়ে ৮টায় আসামীরা মিছিল সহকারে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে। আসামীগণ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে থাকে। হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য, তার ভাইয়ের সাথে ডিউটিতে থাকা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ আসামীগণকে অনেক বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এজাহারনামীয় আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে হাসপাতালের মূল ফটক এবং পিছনের ফটক দিয়ে প্রবেশ করে তার ভাইকে হাসপাতালের বেড থেকে টেনে হিচড়ে নামিয়ে হাসপাতালের বারান্দায় নিয়ে এসে দুই হাত এবং দুই পা ধরে হত্যার উদ্দেশ্যে হাসপাতালের দেওয়ালে কয়েকবার আছাড় মারে। এসময় এজাহারনামীয় সকল আসামীসহ কতক অজ্ঞাতনামা আসামী আমার ভাইয়ের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারে। একপর্যায়ে তারা মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে চলে যায়। ঘটনা উল্লেখ করে মামলা দায়ের পরবর্তী দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাতব্যাপী অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৫ ও ৬নং আসামীদেরকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় আলোচিত এই মামলাটি রেকর্ড পরবর্তী দ্রুত অভিযান পরিচালনা করে ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সকল আসামীকে গ্রেফতারে পুলিশী অভিযান চলমান রয়েছে বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd