• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া খেলোয়ার কল্যাণ সমিতি আয়োজিত ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা সুষ্ট ভাবে সর্ম্পন্ন হয়েছে।

সোমবার (১২অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার বামুনিয়া ইউনিয়নে এস,সি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বামুনিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোজাদ্দেদ আলফে সানি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।

উক্ত টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন ডোমার উপজেলা যুবদলের আহবায়ক ইফতে খায়রুল আলম তিতুমীর। বিশেষ অতিথি হিসাবে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম বাবু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রেজওয়ান কবির সেনা, যুবনেতা মিলউর জামান মিলন, আলী হোসেন, নুরুজ্জামান সরকার রিপনসহ অনান্য যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত খেলা দেখতে আসা হাজারো দর্শক ভীড় জমায়। তবে মহিলা দর্শকের ভীড় ছিলো চোখে পড়ার মতো। ধারাভাষ্যকার রশিদুল ইসলামের উপস্থাপনায় ফাইনাল টুর্ণামেন্টে নাদিয়া ওয়ারিয়াস এবং বন্ধু স্পোটিং ক্লাব অংশগ্রহন করেন।

২দলের টানটান উত্তেজনার মধ্যদিয়ে বাঘ সিংহের লড়াইয়ে বন্ধু স্পোটিং ক্লাবকে ০২ শুণ্য গোলে হারিয়ে নাদিয়া ওয়ারিয়াস চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ, ম্যান-অবদা ম্যাচ সহ সকল খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জয়নাল আবেদীন, আবু হোসেন অন্তর, হাসানুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, সুজন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd