• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দেবহাটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০১ ডিসেম্বর বিকাল ৪ টায় পারুলিয়া বাসস্ট্যান্ডে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দেবহাটা বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল সানার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্তারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, জেলা যুবদলের সভাপতি আইনুল ইসলাম নান্টা ও আলহাজ্ব আব্দুর রউফ সাহেব এর পোতা সামির সোয়েব ও আব্দুল্লাহ আল সেয়াম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিব মেহেদী হাসান সবুজ ও যুগ্ম আহবায়ক আহছানউল্লাহ ডালিম, বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম ও সাধারন সম্পাদক হাদিউজ্জামান বাদশাসহ বিভিন্ন এলাকার বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এসময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিএনপি নেতাকর্মীদের উপরে যে অত্যাচার- নির্যাতন হয়েছে তার চেয়েও বেশী সীমাহীন অত্যাচার- নির্যাতন নিপিড়নের স্বীকার হয়েছিল বেগম খালেদা জিয়া। সেজন্য আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ। আমরা তার জন্য দোয়া করি তিনি যেন রোগ থেকে মুক্তি পেয়ে আবারও দেশ পরিচালনা করতে পারেন এবং আল্লাহ উনাকে যেন সুস্থতা দান করেন। অতিথিরা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দিয়েছেন আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আর সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd