• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার

ডোমারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“দেশী জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡র হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এসে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মুন্না রানী চন্দসহ উপজেলা দপ্তরের কর্মকর্তাগণ প্রদশর্নীর বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেন। সেখানে ২০টি স্টল স্থান পায় এবং এলাকার বিভিন্ন স্থান থেকে আসা সফল খামারীগণ অংশগ্রহন করেন। পরিদর্শন শেষে বিকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন জাকিরুল ইসলাম জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওছমান গণি।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকতা মামুনউর রশিদ মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত মোহাম্মদ সোহেল রানা প্রমূখ বক্তব্য রাখেন।

দেশে দুধ, ডিম ও মাংস উৎপাদনে খামারীদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
আলোচনা শেষে সফল খামারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd