• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বোড়াগাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলা ঋষি’র বাচাঁর আকুতি ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলের বিক্ষোভ বিবাহিতদের দাপটে ২-০ গোলে হারল অবিবাহিতরা পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমারে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

আশাশুনিতে স্বপ্নসারথিদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ২৩৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬
আশাশুনিতে স্বপ্নসারথিদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু

সাতক্ষীরার আশাশুনিতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার ২২জুন সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচি ও দাবী কর্মসুচির যৌথ উদ্যোগে আয়োজিত এ সেলাইমেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান ও সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচির এলাকা ব্যবস্থাপক মো: আছাদুল ইসলাম, প্রবাল কুমার বিশ্বাস- শাখা ব্যবস্থাপক দাবি, বিশ্বজিত সরকার, শাখা হিসাব কর্মকর্তা প্রমুখ।

উল্লেখ্য, আশাশুনি উপজেলায় বাল্যবিবাহ রোধকল্পে ব্র্যাকের স্বপ্ন সারথি নামে ১০টি দল রয়েছে। প্রতিটি দলে ২৫জন করে ২৫০জন সদস্য আছে। যাদের বয়স  ১৩-১৭ বছর। তারা ব্র্যাকের সাথে গত ৩০মাস যাবৎ জীবন দক্ষতামূলক বিভিন্ন সেশন সম্পন্ন করেছে এবং বাল্য বিবাহের শিকার হয়নি। এদের মধ্যে বাছাইকৃত ৮জন কিশোরীকে সম্পূর্ন সেলাই মেশিন সেট প্রদান করা হয়েছে যাতে তারা নিজেদের লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি আর্থিক ভাবে স্বচ্ছল হতে পারে। উপজেলা নির্বাহী অফিসার ব্র্যাকের এ ধরনের উদ্যোগের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd