• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

ডোমারে বেতগাড়া দারুস সালাম মাদ্রাসায় শিক্ষার্থীদের কোরআন এর ছবক প্রদান

Reporter Name / ২০৩ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া দারুস সালাম যুগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মহাগন্থ পবিত্র আল-কোরআনের ছবক প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারী) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াৎ হাবিব বাবু।

এ সময় সম্মানিত অতিথি হিসাবে অভিভাবক আবুল কালাম আজাদ, হাফেজ মাওঃ আবু সুফিয়ান, মাওঃ হোসাইন আহম্মেদ, অভিভাবক রফিকুল ইসলাম, রহমত আলী, গোলাম মোস্তফা, খতিবর রহমান উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে নামাজ, রোজা, ওযু সহ ধর্মীয় বিভিন্ন বিষয়ে শিশুদের ডিসপ্লে প্রদর্শন করানো হয়। পরে দ্বিতীয় শ্রেনীর ৪০জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ তুলে দেন এবং তাদের ছবক প্রদান করেন মুফতি ওলি আজম।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আলতাফ হোসেন জানান, মাদ্রাসায় প্লে-থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত প্রায় ২ শতাধীক ছাত্র/ছাত্রী রয়েছে। ৬জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নূরানী, নাজেরা, হিফজ বিভাগ সহ বাংলা ইংরেজী ও অংক পাঠদান করা হয়। দ্বীনি এলেম শিক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃ আবু সুফিয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd