• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের রাস্তা, ড্রেনেজ ও চান্নি সংস্কারের উদ্যোগ

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নানা সমস্যায় জর্জরিত খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের উন্নয়নে রাস্তা, ড্রেনেজ এবং চান্নি সংস্কারের উদ্যোগ নিয়েছে গড়ইখালী ইউনিয়ন পরিষদ। এ ব্যাপারে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর আবেদন করেছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। এদিকে সোমবার দুপুরে প্রস্তাবিত প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট প্রতিনিধি আবু ইসহাক। উল্লেখ্য উপজেলার ঐতিহ্যবাহী হাট বাজার গুলোর মধ্যে গড়ইখালী হাট অন্যতম। বৃহৎ এলাকা নিয়ে সুন্দরবন সংলগ্ন এলাকার অন্যতম বৃহৎ হাট গড়ইখালী। প্রতি সপ্তাহের সোমবার হাটের জন্য নির্ধারণ করা নির্দিষ্ট দিন। এদিন গড়ইখালী সহ আশে পাশের ইউনিয়ন এবং উপজেলার হাজার হাজার এ হাটে আসেন প্রয়োজনীয় জিনিস কেনা-বেচা করতে। কিন্তু অবকাঠামো গত নানা সমস্যার কারণে হাটের দীর্ঘদিনের ঐতিহ্য হারাতে বসেছে। এ কারণে হাটের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদ। পরিষদ থেকে বাজারের পানি নিষ্কাশনের জন্য সাইক্লোন শেল্টারের সামনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাছের চান্নি সংস্কার এবং মাইন সানার দোকানের সামনে থেকে কষ্ঠুর সমিল পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এসব প্রকল্প বাস্তবায়ন হলে হাট ব্যবস্থাপনার উন্নয়ন সহ সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলে প্রকল্প স্থান পরিদর্শন করে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। এসময় প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরত চন্দ্র মন্ডল সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd