• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা

সার বিতরণে হট্টগোল, উপ-সহকারী কর্মকর্তাকে মারপিট হাসপাতালে ভর্তি

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
সার বিতরণে হট্টগোল, উপ-সহকারী কর্মকর্তাকে মারপিট হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকরা গম,ভুট্টা, শরিষা চাষে ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই মুহূর্তে ডিলারদের পর্যাপ্ত সার মুজুত না থাকায় সার পাচ্ছেনা কৃষকরা। এনিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) সার বিতরণ কালে এক কৃষি উপ-সহকারী কর্মকর্তা মারপিটের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্থানীয়রা জানায়, মল্লিক টের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন উমরাডাঙ্গী বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করছিল ঠিক সেই মুহূর্তে ৩টি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে যাচ্ছিল ৫ জন কৃষক। অন্যান্য কৃষকরা সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে, হট্টগোলের এক পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করে।

এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত লোকজনের সাথে কথা বলে উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনা স্থলে আসতে বলে। কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম,উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে বিতরণ পয়েন্টে গেলে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে উপ-সহকারী কর্মকর্তাকে বেধরক মারপিট করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এপ্রসঙ্গে মল্লিক টের্ডাসের সত্তাধিকারী এবং এর প্রতিনিধি তোজাম্মেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান,রোগীর অবস্থা ভালো না মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে,দাত ভেঙে গেছে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে যাচ্ছি। চিকিৎসা শেষে ভিক্টিমের মতামতের ভিক্তিতে আইনীব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd