• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

পিআর পদ্ধতির নির্বাচনে মনোনয়ন বাণিজ্য থাকবে না… মাওলানা আবুল কালাম আজাদ

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
পিআর পদ্ধতির নির্বাচনে মনোনয়ন বাণিজ্য থাকবে না... মাওলানা আবুল কালাম আজাদ
Oplus_0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল আজাদ বলেছেন দেশের মানুষ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এর জন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নাই উল্লেখ করে খুলনা -৬ আসনের জামায়াত মনোনীত এমপি azaপ্রার্থী আবুল কালাম আজাদ বলেন পিআর পদ্ধতির নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য থাকবে না। তিনি বলেন মনোনয়ন বাণিজ্য বন্ধ হলে নির্বাচনের পর নির্বাচিত এমপিরা অনিয়ম দূর্নীতির সাথে জড়াবে না। পিআর পদ্ধতি বিশ্বের ৯১ টি দেশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন দেশের মানুষ আর এক দলীয় শাসন ব্যবস্থা দেখতে চাই না। জনমত ও পিআর পদ্ধতির পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি বলেন যদি কেউ জনগণের মতামত উপেক্ষা করে এক তরফা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই। তাদের প্রত্যাশা কখনো সফল হবে না এবং জনগণ তাদের কে প্রত্যাখ্যান করবে। তিনি বুধবার সন্ধ্যায় পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি সৎ নেতৃত্ব গড়ে তুলতে, মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানান। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান এর সভাপতিত্বে ও বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিয়ার রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি আবুজার গিফারী, জামায়াতের পৌর নায়েবে আমীর সম আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী সাজ্জাত আলী সরদার, আনোয়ার হোসেন, ইলিয়াস হোসেন, মনোহর চন্দ্র সানা, মধুরঞ্জন কর্মকার, সুনীল মন্ডল, কার্তিক চন্দ্র দেবনাথ, আলহাজ্ব মুরশাফুল আলম, নাসির হোসেন, মোশাররফ হোসেন, মন্টু কাগজী, এনামুল হক, শাহীন, রাব্বু ইসলাম দিপু, আমিনুল ইসলাম বজলু, মইনুল ইসলাম, ও মনিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd