• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা

পাইকগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ৪৬৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

খুলনার পাইকগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১ নভেম্বর শনিবার সকালে উপজেলার কপিলমুনির কাজীমুছায় আল কোরআন ফাউন্ডেশন এ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন প্রতিবন্ধী কে খাদ্য সহায়তা প্রদান করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি খুলনা -৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরিফুল ইসলাম সানা, নজরুল ইসলাম, মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম, জিএম ফারুক হোসেন, পিরআলী, এসএম শাহাবুদ্দিন, শফিকুর রহমান শান্ত, শেখ ইদ্রিস, আব্দুস সালাম গাজী, মফিজুল ইসলাম মোড়ল ও হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল ইসলাম বলেন প্রতিবন্ধীরা বোঝা নয়, এরাও সমাজের অংশ। তাদের নিয়ে কোন রাজনীতি নয়, তাদের কে সমাজের মূল স্রোত ধারায় নিয়ে আসতে হবে। রফিকুল ইসলাম আরো বলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন পাইকগাছা কয়রার সকল প্রতিবন্ধীদের স্থায়ী পুনর্বাসন করার। তাদের জন্য একটি বহুতল ভবন করার। যেখানে তাদের জন্য খাওয়া দাওয়া ও লেখাপড়া সহ সকল সুযোগ সুবিধা থাকবে। সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd