• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতার ইন্তেকাল, শোক প্রকাশ

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৯২ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতার ইন্তেকাল, শোক প্রকাশ

সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতা মিসেস মেহেরুন্নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,, রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। বুধবার ২৬ নভেম্বর সকাল ১১টার দিকে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন স্ট্রোকজনিত কারনে অসুস্থ অবস্থায় দেবহাটাস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। মরহুমার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে ও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন সুধীজনেরা মরহুমার বাড়িতে ছুটে আসেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেয়ার জন্য। পরে বাদ আসর দেবহাটা ফুটবল মাঠে মরহুমার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। নামাযে জানাজায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাই, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এসময় মরহুমার বড় ছেলে সাংবাদিক আর.কে.বাপ্পা উপস্থিত মুসল্লীদের নিকট তার মায়ের জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd