• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

দেবহাটায় সুশীলনের শিশু ও যুব ফোরাম বার্ষিক সম্মেলন-২৫ অনুষ্ঠিত

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৭৩৯ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বার্ষিক শিশু ও যুব ফোরাম সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ আগষ্ট দুপুর সাড়ে ১২টায় পারুলিয়া ইছামতী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইছামতী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আহছানুস সালেহীন, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান ও দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।

সুশীলনের ন্যাশনাল চাইল্ড প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট অনামিকা পালের সার্বিক সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সুশীলনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলার ৫টি ইউনিয়নের শিশু ও যুব ফোরামের কমিটির কর্মকর্তাবৃন্দ। শুরুতে পট গান ও বিভিন্ন পোস্টারিংয়ের মাধ্যমে আগত অতিথিদেরকে সুশীলনের পক্ষ থেকে এই শিশু ও যুব ফোরামের কার্য্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এই কমিটি শিশু শ্রম বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদেরকে মনিটরিংয়ের মাধ্যমে সচেতন ও স্বাবলম্বী হতে সহায়তা করাসহ বিভিন্ন কাজ করছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd