আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানামূখী কর্মসূচি গ্রহন করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে সুর্যদয়ের সাথে সাথে তোপধনীর মাধ্যমে দিনের শুরুতে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শহীদদের স্বরণে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়।
সেখানে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার ভুমি মুন্না রানী চন্দ, পুলিশ প্রশাসনের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিয়াজ মেহেদী, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুলল্লাহ হাবিব, উপজলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডাঃ রায়হান বারী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সহযোগি অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ বেদীতে পুস্প মাল্য অর্পণ করেন।
পরে সকল শহীদদের রুহের আতœার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
পরে সকাল ৯টায় উক্ত মাঠে জাতীয় পতাকা উত্তলন করে বেলুন উড়িয়ে ২য় অধিবেশনের কার্যক্রম শুরু করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদ বীন আমিন সুমন এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত মোঃ সোহেল রানা’র সঞ্চালনায় কুচকাওয়াজ শেষে ডিসপ্লে প্রদর্শন করেন বাংলাদেশ পুলিশ, আনসার, স্কাউট, গালর্স গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।