Archives

bdit.com.bd

ডোমারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ডোমারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জোড়াবাড়ী বনাম বামুনিয়া ইউনিয়নের দুই দলে টানটান উত্তেজনার মধ্য দিয়ে বাঘ সিংহের লড়াইয়ে ট্রাইফেকারে ৫/৪ গোলে বামুনিয়া ইউনিয়ন বিজয় লাভ করেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।

ধারাভাষ্যকার ছলেমান আলীর সঞ্চালনায় সাবেক কৃতি ফুটবলার ওমর ফারুকের সভাপতিত্বে অতিথি হিসাবে পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, সাবেক চেয়ারম্যান ওহায়েদুজ্জামান বুলেট, জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজির উদ্দিন সরকার সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন, বাবমুনিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক স্বপন মিয়াসহ সহযোগি অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জোড়াবাড়ী বনাম বামুনিয়া ইউনিয়ন দুই দলে মাঠ কাপানো লড়াইয়ে ট্রাইফেকারে ৫/৪ গোলে বামুনিয়া ইউনিয়ন বিজয় লাভ করেন। খেলা দেখতে আসা হাজারো দর্শকের উপচেপড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো।

গত ১২ নভেম্বর টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category