আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় ডোমার বনোয়ারী মোড় সংলগ্ন জুট মিল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনের নের্তৃবৃন্দ।
ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে জামায়াতে ইসলামির পৌর শাখারা অফিস সম্পাদক নুর ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোঃ হারুনার রশিদ।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি প্রার্থী ও জেলা জামাতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর দিনাজপুর অঞ্চল) এর সহকারী পরিচালক অধ্যাপক আবুল হোসেন বাদল, নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, ডোমার উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা আব্দুল হাকিম, পৌর আমীর নুর কামাল, হাফেজ আব্দুল হক, প্রভাষক আব্দুল খালেক প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি এলাকার প্রধান শহর প্রদক্ষিণ করে সভা স্থলে এসে শেষ হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।