Archives

bdit.com.bd

ডোমারে এসএসসি ১৯৯৫ সালের ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৬ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“যত দূরই যাও, বন্ধু হয়ে রও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে এসএসসি ১৯৯৫ ও এইচএসসি ১৯৯৭ সালের ব্যাচের বন্ধুদের মিলন মেলা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে রাত পর্যন্ত ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় হলরুমে দিন ব্যাপি ছিলো নানা আয়োজন।
আয়োজনের মধ্যে রেজিষ্ট্রেশন, খাবার পরিবেশন, আলোচনা সভা, পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র,পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত মিলন মেলায় অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯৫ ব্যাচের বন্ধু ও তাদের পরিবারের মহা-মিলন মেলায় পরিনত হয় ক্যাম্পাসটি।

আলোচনা সভায় ৯৫ ব্যাচের বন্ধু আবতাবুজ্জামান চয়নের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ.ন.ম তারেক। ফিরোজ পারভেজ উজ্জল, শরিফুল ইসলাম শরিফ, মেহেরুন ইসলাম রিশু, স্বপন কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে অতিথি শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন সহ র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য- গ্রæপের সদস্যগণ বিগত দিনে নিজেরাই মাসিক সঞ্চয় জমার মাধ্যমে তাদের অসহায় বন্ধু, এলাকার গরিব, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান,দুঃস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা, শীতার্তদের শীতবন্ত্র বিতরণ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category