আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারী ডোমারে এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানার শিশুদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারী) বাদজুম্মা উপজেলার পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের নয়াবাড়ী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২৫ জন শিক্ষার্থীর মাঝে কম্বল ও চাদর বিতরণ করেন ফাউন্ডেশনের সদস্যরা।
এ সময় এসএসসি ৯৫ ব্যাচের বন্ধু আ.ন.ম তারেক, হাবিবুর রহমান হাবিব, মামুন অর রশিদ, হোসাইন ইয়াজ দাহাম তমাল, বাবলু রহমান উপস্থিত ছিলেন।
গ্রæপের সদস্য আ.ন.ম তারেক জানান ফাউন্ডেশনের সদস্যরা নিজেরাই মাসিক সঞ্চয় জমা করেন। তাদের মধ্যে অসহায় বন্ধু, এলাকার গরিব, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, দুঃস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা, শীতার্তদের শীতবন্ত্র বিতরণ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।
আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নয়াবাড়ী জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব হাফেজ ক্বারী আল আমিন।