Archives

bdit.com.bd

ডিমলায় জমিয়তের মহাসচিব আফেন্দী হুজুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ।

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডিমলা উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলের মহা সচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী হুজুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধি মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ডিসেম্বর) সকাল ১১টায় ডিমলা বাজারের বিজয় চত্ত¡রে এলাকার ৫০জন মানুষকে হুইল চেয়ার প্রদান করেন তিনি।
ডিমলা উপজেলা জমিয়তের আহবায়ক মাওঃ দেলোয়ার হুসাইন আল আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের মহা সচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

ছাত্র জমিয়ত নীলফামারী জেলা শাখার সভাপতি রাজু রুহানীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা জমিয়তের যুগ্ন আহবায়ক মাওঃ আব্দুল মান্নান, ফজলুর রহমান, খায়রুল ইসলাম, সদস্য সচিব মুফতি আব্দুল আজিজ, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মুফতি মাহামুদ বীন আলম, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল রাকিব প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে এলাকার অসহায় ও প্রতিবন্ধি ৫০জন নারী, শিশু ও বৃদ্ধ মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category