• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

আশাশুনি সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ডালিম’ আটক

বিএম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
আশাশুনি সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ডালিম’ আটক

সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ডালিম’কে আটক করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধহাটা ইউনিয়নের শেতপুর গ্রামের মৃত আবুল হোসেন ঢালীর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ কায়ুম হোসেন (ডালিম)কে ৪০পিস ইয়াবা ট্যাবলেট, ২কেজি ৫০০গ্রাম গাঁজা ও ১টি অবৈধ মাদক ওজন মেশিন সহ তার বাড়ি থেকে হাতেনাতে আটক করেন।

ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী সাংবাদিকদের জানান, ডালিম দীর্ঘদিন ধরে আশাশুনি উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল। এমন তথ্যের ভিত্তিতে নিখুঁত পরিকল্পনা করে রাতের অন্ধকারে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আসামীকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ‍্য আর্মি ক্যাম্পের উপস্থিতির পর থেকে আশাশুনি উপজেলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। আর্মির নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্প উপজেলায় বিভিন্ন স্থানে সংখ্যাধিক অভিযান চালিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে। যাতে স্থানীয়রা নিশ্চিন্ত ও স্বস্তিবোধ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd