• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

আশাশুনির মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটি বাতিল ও নিয়োগ বাণিজ্য প্রতিরোধে আবারো মানববন্ধন

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১৩৯ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
আশাশুনির মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটি বাতিল ও নিয়োগ বাণিজ্য প্রতিরোধে আবারো মানববন্ধন বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবীতে আবারো মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাদ্রাসার হিতৈশী অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ। নাগরিক ও অভিভাবকদের মধ্যে নাছিমুর রহমান নাহিদ, রোকনুজ্জামান খোকন, সাইফুল্লাহ সরদার, নাজমুল হোসেন, আবু দাউদ সানা বক্তব্য রাখেন। বক্তাগন বলেন, আজ ২৯নভেম্বর সকাল ৯টায় মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। এখন ১১টা বাজলেও কোন কার্যক্রম এখানে দেখছিনা। মাদ্রাসা তালাবদ্ধ, গোপনে কোথাও অবৈধ ভাবে পরীক্ষা নেয়া হচ্ছে কিনা সে প্রশ্ন দোলা খাচ্ছে। বক্তাগণ আরও বলেন, মাদ্রাসার বর্তমান সভাপতি আব্দুর রশিদ সাহেব খুলনায় থাকেন। তিনি আওয়ামীগ দলীয়। তিনি অবৈধ ভাবে নিয়োগ দানের ষড়যন্ত্র করে যাচ্ছেন। তারা অনেকবার নিয়োগ কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয়েছেন। একই পরিবারের ৯জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করা হয় মাদ্রাসা বন্দের দিন, চুরি করে। ৮টি পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৭জনই কমিটিভুক্ত পরিবারের অন্তুর্ভুক্তকে নির্বাচন করা হয়েছে। বড় অংকের টাকার বিনিময়ে পূর্ব থেকে মনোনীত প্রার্থীকে নিয়োগ দিতে ষড়যন্ত্র করা হচ্ছে। অধ্যক্ষসহ বিভিন্ন পদে মাওঃ অলিউল্লাহ/হুমায়ন কবির, মোঃ মোরাদ/জুবায়ের, ইলিয়াস, তুহিন, লাকি আক্তার, আবু জাফর, মাছুমা/আলমগীর ও মাসুম বিল্লাহকে নিয়োগ দিতে চুক্তিবদ্ধ হওয়া অবৈধ কমিটি ও নিয়োগ বোর্ড বাতিল ও অর্থ দিয়ে নিয়োগ পেতে চুক্তিবদ্ধদের নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী জানান। মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ অলিউল্লাহকে মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসায় পাওয়া যায়নি। মোবাইলে বারবার রিং করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবীতে আবারো মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাদ্রাসার হিতৈশী অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ। নাগরিক ও অভিভাবকদের মধ্যে নাছিমুর রহমান নাহিদ, রোকনুজ্জামান খোকন, সাইফুল্লাহ সরদার, নাজমুল হোসেন, আবু দাউদ সানা বক্তব্য রাখেন। বক্তাগন বলেন, আজ ২৯নভেম্বর সকাল ৯টায় মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। এখন ১১টা বাজলেও কোন কার্যক্রম এখানে দেখছিনা। মাদ্রাসা তালাবদ্ধ, গোপনে কোথাও অবৈধ ভাবে পরীক্ষা নেয়া হচ্ছে কিনা সে প্রশ্ন দোলা খাচ্ছে। বক্তাগণ আরও বলেন, মাদ্রাসার বর্তমান সভাপতি আব্দুর রশিদ সাহেব খুলনায় থাকেন। তিনি আওয়ামীগ দলীয়। তিনি অবৈধ ভাবে নিয়োগ দানের ষড়যন্ত্র করে যাচ্ছেন। তারা অনেকবার নিয়োগ কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয়েছেন। একই পরিবারের ৯জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করা হয় মাদ্রাসা বন্দের দিন, চুরি করে। ৮টি পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৭জনই কমিটিভুক্ত পরিবারের অন্তুর্ভুক্তকে নির্বাচন করা হয়েছে। বড় অংকের টাকার বিনিময়ে পূর্ব থেকে মনোনীত প্রার্থীকে নিয়োগ দিতে ষড়যন্ত্র করা হচ্ছে। অধ্যক্ষসহ বিভিন্ন পদে মাওঃ অলিউল্লাহ/হুমায়ন কবির, মোঃ মোরাদ/জুবায়ের, ইলিয়াস, তুহিন, লাকি আক্তার, আবু জাফর, মাছুমা/আলমগীর ও মাসুম বিল্লাহকে নিয়োগ দিতে চুক্তিবদ্ধ হওয়া অবৈধ কমিটি ও নিয়োগ বোর্ড বাতিল ও অর্থ দিয়ে নিয়োগ পেতে চুক্তিবদ্ধদের নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী জানান।
মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ অলিউল্লাহকে মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসায় পাওয়া যায়নি। মোবাইলে বারবার রিং করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd