• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

আশাশুনির বুড়িয়ায় ডিসিআরকৃত জমির কাচা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষ

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১৭৮ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
আশাশুনির বুড়িয়ায় ডিসিআরকৃত জমির কাচা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষ

আশাশুনি উপজেলার বুড়িয়া মৌজায় ডিসিআর নেওয়া জমিতে আবাদকৃত কাচাধান রাতের আঁধারে কেটে নিয়েছে প্রকিপক্ষরা। এব্যাপারে ডিসিআর গ্রহিতাদের পক্ষে জরিনা খাতুন বাদী হয়ে থানা ও আর্মি ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন। ফকরাবাদ গ্রামের মৃত আঃ রশিদ সরদারের স্ত্রী জরিনা খাতুন বাদী হয়ে বুড়িয়া গ্রামেন রহিম গাজীর ছেলে রাসেল গাজী, মৃত মগর গাজীর ছেলে রহিম গাজী, বড়দল গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে সেলিম গাজী, ফকরাবাদ গ্রামেন মৃত জহির উদ্দীন সরদারের ছেলে জাহিদুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনকে বিবাদী করে অভিযোগে বলেন, বুড়িয়া মৌজায় বাদী ও বাদীর জামাতা আব্দুল্লাহ মোল্যা ৪ বিঘা ১৫ শতক জমি ১৯৯৪ সাল থেকে ডিসিআর নিয়ে দীর্ঘ দিন ভোগ দখল করে আসছি। এবছরও আমন ধান রোপন করি। বিবাদীরা সম্পত্তি অন্যায় ভাবে জবর দখলে ষড়যন্ত্র করা সহ আমাদেরকে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। ধান আধা পাকা হয়েছে। ১৮ ডিসেম্বর দিবাগত রাত্র অনুমান ১০ টার সময় বিবাদীরাসহ অজ্ঞাতনামা বিবাদীরা জমিতে অনধিকার প্রবেশ করে ২ বিঘা জমির আধাকাচা পাকা ধান কেটে নিয়ে যায়। যার অনুমানিক মূল্য ৫০,০০০ টাকা। শুক্রবার সকালে বাদীর জামাতা জমিতে গিয়ে দেখে ধান নাই। এসময় তিনি ১নং বিবাদীকে জমির সন্নিকটে ঘোরা ফেরা করতে দেখে ধান কাটার বিষয় জিজ্ঞাসা করলে তাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে বলে যে, ২ বিঘা জমির ধান কেটে নিয়াছি, বাকী ধানও কেটে নেব। বাঁধা দিলে খুন জখম ও লাশ গুমের হুমকী ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়। থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd