• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

আশাশুনিতে বড়দিনের নিরাপত্তা জোরদারে ওসি শামীম আহমদ খানের চার্চ পরিদর্শন ও মতবিনিময়

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
আশাশুনিতে বড়দিনের নিরাপত্তা জোরদারে ওসি শামীম আহমদ খানের চার্চ পরিদর্শন ও মতবিনিময়

আসন্ন শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় সাতক্ষীরার আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খন বিভিন্ন গির্জা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বুধহাটা মা মারীয়া ক্যাথলিক চার্চ, জামাল নগর যীশু হৃদয়ের চার্চ, বুড়িয়া ফাতেমারানীর চার্চ সহ বিভিন্ন চার্চ পরিদর্শন শেষে বড়দল ইউনিয়নের বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বড়দল কেন্দ্রের বড় ফাদার জেল ম্যাক্স ফিল্ড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান। তিনি বলেন, আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় সে লক্ষ্যে আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে উৎসবকালীন নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে টহল জোরদার ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শুভ বড়দিন কেন্দ্রিক যেকোন ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া সভায় উপস্থিত চার্চের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উৎসবের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখবেন। থানা পুলিশ আপনাদের সেবায় সর্বসময় নিয়োজিত আছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ, ইটালিয়ান ফাদার সেরজো। সভায় অন্যান্যদের মধ্যে থানার সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামান, উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার লালন সরকার, সহ-সভাপতি যাকোব আচারী, বিশ্বজিৎ মন্ডল, সদস্য সুজন সরকার, জয়দেব দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd