• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৬৬ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

“প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আশাশুনিতে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় আশাশুনি এ অনুষ্ঠানের আয়োজন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু। আইডিয়াল ম্যাপইনসিবিআর প্রকল্পের কর্মকর্তা সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। এছাড়া আইডিয়াল এর প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান, বারসিক জেলা সমন্বয়কারী মোঃ মাসুম বিল্লাহ, উন্নয়ন প্রচেষ্টা প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দীপন মুখার্জিসহ ব্রেকিং দ্য সাইলেন্স, ফ্রেন্ডশীপ, উন্নয়ন, ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ ন্যাজারীন মিশন, এজ, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, ঠাকুরাবাদ আদর্শ যুব সংঘ, সোনার বাংলা ফাউন্ডেশন, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ও তার পরিবারের উন্নয়নের লক্ষ্যে আইডিয়াল ম্যাপইনসিবিআর প্রকল্প ১৫ পরিবারে ১০,০০০ টাকা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছবি আঁকা প্রতিযোগিতা, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ পাসিং খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সবশেষে পুরষ্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd