• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ডোমারে দখলমুক্ত চান্দিনাপাড়া সড়ক সম্প্রসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন ডোমারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি বিপ্লব গ্রেফতার সাতক্ষীরার দেবহাটা সখিপুর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া সাতক্ষীরার দেবহাটায় উপজেলা রিডিং ক্যাম্প সিএমসি অন্তর্ভুক্ত শিক্ষা নেটওয়ার্কিং সেমিনার সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত  শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত

মানুষ যেন সময় মতো অফিস করতে পারে সেজন্য গেটলক বাস দেওয়া হবে-নম্র চৌধুরী

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ / ৩৯৮ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গভাবে বাস চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাণীশংকৈল ডিগ্রি কলেজ কনফারেন্স রুমে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাস মালিক শামসুল আরেফিনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান, জেলা রাজ-৮৮ শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী, জেলা বাস মালিক সমিতির সম্পাদক মাহবুবুর রহমান বাবু, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী,মটর মালিক সমিতির দপ্তর সম্পাদক নির্ণয় চৌধুরী। যুবদল নেতা আব্দুল মোমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,গণঅধিকার পরিষদের সম্পাদক আবু জাফর, শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, রাজ-৮৮ সাবেক সভাপতি শামসুল হক প্রমুখ।

এসময় বাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অভ্যন্তরীন রুটে বাস চলাচল অত্যাবশক। আগামী ১৭ তারিখে থেকে মিনি বাস চলাচল পুরো দমে শুরু হবে। পাশাপাশি যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালু করা হবে । যারা অফিস করেন তাদের জন্য সকাল টাইমে গেটলক গাড়ি দেওয়া হবে মানুষ যেন সময় মতো অফিস করতে পারে । আপনাদের সকলের সহযোগিতায় অবশ্যই পাগলু এবং সিএনজির থেকে ভাড়া কম নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd