• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা সাতক্ষীরার দেবহাটায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার দেবহাটায় জলবায়ু সচেতনতা ও পদক্ষেপে স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে জলবায়ু সচেতনতা ও পদক্ষেপে স্থানীয় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার তাজুল ইসলাম ও কেশবপুর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলাম। ব্রেকিং দ্যা সাইলেন্সের দেবহাটা উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ব্রেকিং দ্যা সাইলেন্সের শিশু সদস্য কাকন, রাতুল হাসান ও ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে গত কয়েক মাসে ব্রেকিং দ্যা সাইলেন্সের এই প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশ, সামাজিক কাজের মাধ্যমে এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd