• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা সাতক্ষীরার দেবহাটায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা রিডিং ক্যাম্প সিএমসি অন্তর্ভুক্ত শিক্ষা নেটওয়ার্কিং সেমিনার

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে উপজেলা রিডিং ক্যাম্প সিএমসি অন্তর্ভুক্ত শিক্ষা নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা মডেল মসজিদের হলরুমে রবিবার ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আজম, আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, সুশীলনের মনিটরিং কর্মকর্তা শরিফুজ্জামান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নীলাদ্রি বিশ্বাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও সুধীজন। সেমিনারে উপজেলার সখিপুর ইউনিয়ন বাদে ৪টি ইউনিয়নের সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩ থেকে ১৮ বছর বয়সী সকল শিশুদের শিক্ষামুখী করা, সকল শিক্ষা প্রতিষ্টানে সবুজ বাগান করার বিষয়ে আলোচনা ও অবহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd